
চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার সড়কের ফাইনাল প্রপার্টিজের কর্পোরেট অফিস-এবিসি টাওয়ারে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ফাইনাল পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল।
এই ফেস্টিভ্যালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সেমি-ফার্নিশড রেডি অ্যাপার্টমেন্ট কেনার বিশেষ সুযোগ রাখা হয়েছে। মেলায় আগত ক্রেতারা পুরো প্রজেক্টের বিভিন্ন দিক ও চলমান অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন।
আয়োজকরা জানান, শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট কেনার এমন সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। এই স্বপ্নের ঠিকানা পেতে আগ্রহীদের জন্যই এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে, যা টানা ৭ দিন চলবে।
সোমবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাইনাল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোফাখখারুল ইসলাম খসরু।
তিনি বলেন, “গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার। সিডিএ অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড মেনে আমরা মানসম্পন্ন আবাসন নিশ্চিত করছি।”
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন (ইঞ্জিনিয়ারিং) অশোক বিশ্বাস, সিনিয়র জিএম (সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট) মোহাম্মদ আব্দুল্লাহ নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজনে সেমি-ফার্নিশড রেডি ফ্ল্যাটে বিশেষ অফার রাখা হয়েছে বলে জানান সিনিয়র জিএম মোহাম্মদ আব্দুল্লাহ নাসের।
তিনি আরও বলেন, “শহরের কেন্দ্রস্থলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন তৈরির মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণে আমরা কাজ করছি।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ফেস্টিভ্যাল ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এবং আধুনিক আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে।